চবি ছাত্রকে অপহরণ

আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৭:২০
 
চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকা থেকে তারিকুল ইসলাম রনি নামের এক ছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
 
তারিকুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এখনো পর্যন্ত রনিকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। অপহরণকৃত রনির বাড়ি জামালপুরে।
 
জানা যায়, গত শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক নাম্বর গেইট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে চার-পাঁচজন যুবক রনির খোঁজ করে। এরপর রনি অপহৃত হয়।
 
অপহরণের বিষয়ে পাঁচলাইশ থানা ওসি মহিউদ্দিন মাহামুদের কাছে জানতে চাইলে ইত্তেফাককে বলেন, 'এখন পর্যন্ত আমাদের কাছে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। তবে এ বিষয়টি জানার পর পেয়ে তাকে উদ্ধারে করার জন্য কাজ করে যাচ্ছি।'
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, 'আমরা এ বিষয়ে রনির বন্ধুদের কাছ থেকে খবর শুনেছি। এ ব্যাপারে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সহায়তা নিয়েছি এবং বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখবে বলে আশ্বস্ত করেছে।'
 
ইত্তেফাক/জামান