মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে ৪৭তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত হোটেল সায়েদ বিস্ত্রু বলরুমে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভা ও মালেয়শিয়া অবস্থানরত মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান কর হয়।
বক্তারা বলেন, বাঙালি জাতীয়তাবাদ এক মহাকাব্য আর সেই মহাকাব্যের নায়ক ছিলেন বঙ্গবন্ধু। পাকিস্তানি রাষ্ট্রকাঠামোর অধীনে বাঙালি জাতীয়তাবাদের অভ্যুত্থান ঘটান বঙ্গবন্ধু। এর পরিণতিতে নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা। বাঙালি জাতীয়তাবাদের অভ্যুত্থান ও স্বাধীনতার ক্ষেত্রে বঙ্গবন্ধুর মতো সাহস আর কারোর মধ্যে দেখা যায়নি। ফাঁসির মঞ্চ থেকে তিনি একাধিকবার ফিরে এসেছেন, আপোস করেননি। আর সেই স্বাধীনতার শক্তি আর বাঙালি জাতীয়তাবোধের চেতনাকে লালন করে স্বাধীনতার ৪৬ বছর পরেও আমরা আমাদের স্বপ্নপূরণ করতে পারিনি।
মালয়েশিয়া আওয়ামীলীগের আহবায়ক এম রেজাউল করিম রেজার সভাপতিত্বে সদস্য শ ফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মালেয়শিয়া ক্রাইম প্রিভেনশন ফাউন্ডেশনের সমন্বয়ক দাতু ফুয়াদ বিন হাসান,বীর মুক্তিযুদ্ধা জামাল উদ্দিন আহমেদ, সাবেক সহসভাপতি ও আওয়ামীলীগ নেতা জসীম উদ্দিন চৌধুরী,সাবেক সহসভাপতি ও আওয়ামীলীগ নেতা আবদুল হামিদ জাকারিয়া, যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক এ কামাল হোসেন চৌধুরী,আওয়ামীলীগ নেতা দাতু আমিন, যুগ্ম আহবায়ক রাশেদ বাদল, যুগ্ম আহবায়ক মাহতাব খন্দকার, সাংবাদিক গৌতম রায়, আহাবায়ক কমিটির সদস্যহুমায়ূন কবির, নুর মোহাম্মদ ভুইয়া, মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল বাতেন,আওয়ামীলীগ নেতা মাসুদ রানা, শ্রমিক লীগের সাবেক আহবায়ক সোহেল বিন রানা, ক্লাং শাখা আওয়ামী লীগের উপদেষ্টা শ্রী অধীর সেন, পিজে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, হাংতুয়া আওয়ামী লীগ সহ সভাপতি জাহাঙ্গীর আলম ইমন, চেরাস উত্তর আওয়ামীলীগ সভাপতি মোল্লা মোঃ স্বপন, সহ সভাপতি সাফায়াত হোসেন, রাওাং শাখা আওয়ামীলীগের সমন্বয়ক আমিরুল ইসলাম, বাতু কেভ শাখা আওয়ামীলীগের সমন্বয়ক রাহাদুজ্জামান, আওয়ামীলীগ নেতা সামসুল ইসলাম,মালেয়শিয়া ছাত্রলীগ নেতা রাজন হাসান, অর্নিবান ও নজরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, লিটন দেওয়ান,শউকত আলী তিনু, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, হুমায়ূন কবির আমির বাকী মিয়া,ক্লাং শাখার সভাপতিমোঃ সোহাগ, পিজে শাখা আওয়ামীলীগ সভাপতি আবুল হাশেম,বাংসার শাখা আওয়ামীলীগের সমন্বয়ক কিরন, মালেয়শিয়া যুবলীগ সদস্য সাইফুল আলম চৌধুরী,মালেয়শিয়া ছাত্রলীগ নেতা এস এম সুমন, নজরুল ইসলাম, মঞ্জুরুল,তাহির, ,ফরিদুল ইসলাম সহ অর্ধশতাধিক নেতাকর্মী।
