ভুল সংশোধন

আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৮:১৪
 
আজ বুধবার দৈনিক ইত্তেফাক এর অনুশীলন পাতায় ‘এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, শুধুমাত্র টাকার জোরে সব কিছু হয় না’ শীর্ষক এক শিক্ষামূলক নিবন্ধে ভুলবশত অপ্রাসঙ্গিক একটি ছবি প্রকাশিত হয়েছে। ছবিটির বিষয়বস্তু ও সময় বিবেচনায় সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। অসাবধানতাবশত প্রকাশিত ছবিটি, যাদের ব্যক্তিগত ও সামাজিকভাবে ক্ষতির কারণ হয়েছে তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ছবিটি প্রকাশের ক্ষেত্রে কোনো উদ্দেশ্য ছিল না, এটি নিছক একটি ভুল।
 

-বিভাগীয় সম্পাদক।