ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন রাশিয়া থেকে আসা আয়ের কথা গোপন করেছিলেন। ফেব্রুয়ারিতে জমা দেওয়া আর্থিক বিবরণী ফর্মে আয়ের বিস্তারিত প্রকাশ করার কথা থাকলেও তিনি তা করেননি বলে শনিবার হোয়াইট হাউসের প্রকাশিত নথি থেকে জানা গেছে।
৩১ মার্চ প্রকাশিত ফ্লিনের স্বাক্ষর করা এক আর্থিক বিবরণীতে দেখা যায়, হোয়াইট হাউসের এই সাবেক কর্মকর্তা রাশিয়ার মালিকানাধীন বিভিন্ন কোম্পানিতে বক্তৃতা দিয়েও আয় করার কথাও উল্লেখ করেছেন, এসব কোম্পানির মধ্যে ক্রেমলিনের তহবিলে পরিচালিত আরটি টিভি ও ভোলগা-নিপার এয়ারলাইন্সও আছে। তবে রুশ কোম্পানিগুলো থেকে তিনি কত পেয়েছেন ফর্ম থেকে তা জানা যায়নি। তবে এর আগে হোয়াইট হাউসের দায়িত্বে থাকাকালে ১১ ফেব্রুয়ারিতে স্বাক্ষর করা অপর একটি আর্থিক বিবরণীতে এসব তথ্য দেননি তিনি।
ফ্লিনের বিরুদ্ধে যে তদন্ত চলছে তাতে আর্থিক বিবরণীতে প্রকাশিত এই অমিলও অন্তর্ভূক্ত হতে পারে। রাশিয়ার সঙ্গে যোগাযোগের ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার ২৪ দিনের মাথায় ১৩ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত এই জেনারেল পদত্যাগে বাধ্য হন। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
