ইউডার যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগের নবীনবরণ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৭:৪৯
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগের নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিস্থ শংকর ক্যাম্পাসে ‘অনুভূতির মেলবন্ধন-২০১৭’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর মুজিব খান। বর্তমান সময়ে গণমাধ্যম শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আগামীর দিনের নেতৃত্বে তরুণরাই আসবে, তাই এই বিষয়ে পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান সম্পর্কেও পরিপূর্ণ ধারণা রাখতে হবে। এর জন্য সবদিকেই শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।’
 
এ সময় যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগের তিনটি নতুন ব্যাচকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়। পাশাপাশি পুরনো শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দ ও আবেগের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত চৌধুরী, অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল্লাহ মিয়া, সিফাদ ফাউন্ডেশনের পরিচালক খাজা জিয়া, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব মুনির আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার ফয়জুন নাহার, যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জহির বিশ্বাস, সহযোগী অধ্যাপক ড. মুফিদুল আলম খান, সহযোগী অধ্যাপক মাহবুব আলম, সহযোগী অধ্যাপক ইমরান হাসান, জ্যেষ্ঠ প্রভাষক মেহনাজ আহমেদ, প্রভাষক বারেক কায়সার, ইসমাইল হোসেন ও মাহমুদা কণা।