বাহরাইনে সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের জনি নিহত

আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৮:৫৩
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ইমদাদুল হক জনি নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের সুরিকরা গ্রামের সাইদুল হক বাহারের পুত্র।
 
সোমবার ভোরে দেশটির কোদাইবিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জনি আরটিভির রিয়াদ ব্যুরো চিফ আবুল বশিরের ভাগিনা ও বিজয় টিভির ওমান প্রতিনিধি গোলাম মাওলা হাজারীর ভাতিজা। 
 
সুরিকরা গ্রামের শহিদুর রহমান রিপন জানান, প্রায় দেড় বছর আগে জনি (২৬) বাহরাইনের মানামায় পাড়ি দেন। সেখানে একটি কোম্পানির মালামাল ডেলিভারির কাজ করতেন। সোমবার ভোরে মোটরসাইকেলে মাল নিয়ে যাওয়ার পথে অপর একটি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
 
ইত্তেফাক/ইউবি