বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দিপু রায়ের আটকের সংবাদে হাটস্ট্রকে মৃত্যুবরণ করেছে তার পিতা অনীল রায়।
শুক্রবার বিকেল ৩টার দিকে নীলফামারী সদরের নিজ বাসা থেকে হাসপাতালে যাওয়ার পথে মারা যান অনীল রায়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর মীর তামান্না ছিদ্দিকার সঙ্গে অসদাচরণের অভিযোগে শুক্রবার সকাল দশটায় ক্যাম্পাস থেকে দিপুকে আটক করে পুলিশ। তার আটকের খবর শুনে হার্টস্ট্রোক করেন তার বাবা। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে পুলিশ তাকে ছেড়ে দেয়।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এরশাদ আলী জানান, দিপুকে আলোচনা সাপেক্ষে ছেড়ে দেওয়ার জন্যই প্রোক্টর ম্যামের নির্দেশে আটক করা হয়েছিল। আবার বিকাল সোয়া ৩টার সময় প্রোক্টর ম্যামের নির্দেশেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/জামান
