সখীপুরে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৯:৩৬
 
টাঙ্গাইল সখীপুরের গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী গোলাম মোস্তফা (৪২) চারদিন ধরে নিখোঁজ রয়েছেন।
 
শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির পক্ষ থেকে নিখোঁজের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে। তারা অভিযোগ করেন, প্রার্থী হওয়ার পর থেকেই তাকে অজানা নম্বর থেকে নানা ধরণের হুমকি দেওয়া হচ্ছিল।
 
সখীপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু লিখিত বক্তব্যে বলেন, 'প্রার্থী দাঁড়ানোর পর থেকেই বেনামে মুঠোফোনে হুমকিয়ে আসছিলে। তবে কে বা কারা হুমকি দিয়েছিল এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।'
 
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, নিখোঁজ হওয়ার ব্যাপারে কেউ আমাকে অবহিত করেননি।
 
ইত্তেফাক/জামান