নরসিংদীর রায়পুরায় চার সন্তানের জননী ভাবী ফাতেমাকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবর মো. মাসুম মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর থেকে মাসুম পালিয়ে রয়েছে।
রবিবার দুপুর সোয়া একটায় উপজেলার পলাশতলী ইউনিয়নের খলিলাবাদ পশ্চিমপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের বাবা আ. ছামাদ জানান, ফাতেমার স্বামী কাঞ্চন মিয়া ঢাকার একটি টেক্সটাইল মিলে চাকরি করার ফলে সাত-আটদিন পর পর বাড়িতে আসতো। বাবা না থাকায় মাসুম প্রায় তার ভাবীর কাছে খরচের টাকা চাইত। টাকা না দিলে তার ভাবীকে মারধর করতো। এরই জের ধরে রবিবার দুপুরে ভাবী ফাতেমা বাড়ির পাশেই অবস্থিত একটি দোকান থেকে রান্না করার জন্য তেল কিনতে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মাসুম ঘর থেকে ধারালো দা নিয়ে এসে এলোপাথাড়ি কুপিয়ে ফাতেমাকে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে রায়পুরার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহালের ব্যবস্থা করতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সংবাদদাতা।
ইত্তেফাক/জামান
