সাংবাদিকতা পেশায় কাজের ক্ষেত্রে অনেক সময় নির্দিষ্ট কোন কর্মঘণ্টা থাকেনা। কাজের চাপে কখনও কখনও সারাদিনে একটু বসার সুযোগটুকুও পান না অনেক সাংবাদিক। এ পেশার এটাই যেন স্বাভাবিক নিয়ম। সাংবাদিকতাকে ভালবেসে এই পেশায় আসেন। যা অন্যান্য পেশা থেকে বেশ চ্যালেঞ্জের।
কাজের চাপে শরীর কখনও কখনও হাল ছেড়ে দেয়। ক্লান্তি নেমে আসে চোখে মুখে। কিন্তু, এ সব তো প্রকাশ্যে আসে না। তবে, সম্প্রতি এমনই একটি ক্লান্তিময় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
একটি মার্কিন সংবাদ মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত খবর সম্প্রচারিত হচ্ছিল, প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিস থেকে।
নিউজ রুম থেকে যখন গুডল্যান্ড শহরের স্থানীয় সাংবাদিককে ‘লাইভ’ করা হল, তখন ওই নারী সাংবাদিকের চোখ বুজে আসছে, লম্বা হাই তুলছেন তিনি। নিউজ রুমের উপস্থাপক জানসেন তখন হাসতে হাসতে বলেন, ‘ওকে খুব ক্লান্ত মনে হচ্ছে!’
‘লাইভ’ টিভিতে ক্লান্ত এই নারী সাংবাদিকের নাম ডিডি। এই মজার ভিডিওটি সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে অনলাইনে। এরপর অবশ্য গুডল্যান্ড শহরের স্থানীয় আবহাওয়ার আপডেট দেন ওই নারী সাংবাদিক নিজেই।
ইত্তেফাক/আনিসুর
