লোহাগাড়ায় শিশু শ্রেণির ছাত্রীকে পিটিয়ে জখম

আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ২৩:৪৮

চট্টগ্রামের লোহাগাড়ায় শিশু শ্রেণীর এক ছাত্রীকে পিটিয়ে জখম করেছে শিক্ষক। উপজেলার আমিরাবাদ সুখছড়ি হাছিরপাড়া এলাকায় রবিবার (৩০ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে।

মিফতাহুল জান্নাত (৫) এলাকার হযরত আবু বকর ছিদ্দিক (রা:) ইবতেদায়ী মাদ্রসার শিশু শ্রেণীর ছাত্রী এবং এলাকার মো: আইয়ুবের কন্যা।

শিশুর মা রাশেদা বেগম জানান, মাদ্রাসায় পরীক্ষা চলছিল। রবিবার পরীক্ষা ছিল না। শিশুটি সকালে মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার শিক্ষক জামাল হোসেন (প্রকাশ জামাল হুজুর) তাকে ডেকে আগামীকালের পরীক্ষা আজকে দিতে বলে। শিশু মিফতাহুল জান্নাত দৌঁড়ে চলে যেতে চাইলে উক্ত শিক্ষক তাকে ধরে পিটিয়ে জখম করে।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক জামাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ইত্তেফাক/নূহু