সুনামগঞ্জ শহরের সুরমা নদীর খাদ্য গুদাম ঘাটে ১৮ মেট্রিক টন চাল বোঝায় নৌকা ডুবে গেছে রবিবার রাতে। সেটি উদ্ধারে সোমবার সকাল থেকে তৎপরতা চলছে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, ভিজিএফ কর্মসূচির চালবাহী নৌকাটি গতকাল রাতে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ঘাঁটেই নৌকাটি ডুবে যায়। এটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
ঘটনাস্থলে জেলা প্রশাসক ছাড়াও সোমবার বেলা আড়াইটার দিকে সুনামগঞ্জ সদর ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিজবাহ উদ্ধার তৎপরতা প্রদর্শনে উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত ১শ বস্তা চাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, চালভর্তি নৌকাটি রঙ্গারচর ইউনিয়নে যাওয়ার কথা ছিল। রবিবার সাড়ে দশটার দিকে সুনামগঞ্জ ও প্বাশবর্তী এলাকায় প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নৌকাটি। ঝড়ে স্থানীয় বাড়ি ঘর, বড় বড় গাছপালা ভেঙে গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। মাঠে অনেকের কাটা ধান প্লাবিত হয়েছে। সারা শহর লণ্ডভণ্ড ।
ইত্তেফাক/আনিসুর
