মহাখালীতে মার্সিডিজ গাড়ি জব্দ

আপডেট : ০২ মে ২০১৭, ১৬:৫৮
 
রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে একটি মার্সিডিজ গাড়ি উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতর।
 
মঙ্গলবার ডিওএইচএস আবাসিক এলাকার ১৯/সি নম্বর রোডের ২৮৮ নম্বর বাড়ির সামনে থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
 
শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, শুল্ক মুক্ত কোটায় ওই গাড়িটি এসকে বারেক নামে এক ব্যক্তি ব্যবহার করছিলেন। পরবর্তীতে তার ছেলে এরিক মোরশেদ গাড়িটি ব্যবহার করেন। গাড়ির নম্বর- ঢাকা মেট্রো ঘ-১৪-৪৭২৭ নম্বর, যেটি ভুয়া। গাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তারা ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে চালিয়ে আসছিল। মঙ্গলবার দুপুরে শুল্ক ও তদন্তের একটি টিম গাড়িটি জব্দ করে।
 
ইত্তেফাক/জামান