‘যন্ত্রের পেছনের মানুষগুলো তৈরি করতে হবে’

আপডেট : ০৩ মে ২০১৭, ০৯:৫৫
 
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, ‘বর্তমানে প্রযুক্তির কল্যানে বিভিন্ন কাজ সম্পাদনের জন্য মানুষের পরিবর্তে যন্ত্র ব্যবহৃত হচ্ছে। আর এ কারণে কর্মক্ষেত্র দিন দিন কমে যাচ্ছে। সেই যন্ত্রটিও কোনো মানুষের হাতে তৈরি অথবা পেছন থেকে কেউ পরিচালনা করছে। তাই আমাদের যন্ত্রের পেছনের মানুষগুলো তৈরি করতে হবে।’
 
মঙ্গলবার রাত ৮টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এসময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থনৈতিক সমস্যা থাকে। সব বিশ্ববিদ্যালয়েই একই রকম সমস্যা দেখা যায়। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাবধানতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
 
ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিষ্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ। 
 
এসময় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, রেজিষ্ট্রার প্রফেসর ড. এস.সি সামন্ত, অর্থ ও হিসাব শাখার পরিচালক মো. শাকের আলী প্রমুখ।
 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পবিপ্রবির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।
 
ইত্তেফাক/কেকে