ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার জন্য ১শ’ বিলিয়ন ইউরোর ‘বিচ্ছেদ বিল’ প্রদানে রাজি নয় যুক্তরাজ্য। এমনটিই জানিয়েছেন ব্রেক্সিট সচিব ডেভিড ডেভিস।
আইটিভির ‘গুড মর্নিং ব্রিটেন’ নামক অনুষ্ঠানে ডেভিস বলেন, ‘ব্রেক্সিটের জন্যে যা আইনত তা প্রদান করবে ব্রিটেন, তবে তা অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের চাওয়া অনুযায়ী নয়।’
এর আগে ফিনান্সিয়াল টাইমস দাবি করে যে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে হলে ক্ষতিপূরণ বাবদ যুক্তরাজ্যকে অন্তত ৬০ বিলিয়ন ইউরোরও বেশি অর্থ প্রদান করতে হবে।
ইউরোপীয় ইউনিয়ন ‘রুক্ষ ও কঠিন’ খেলা খেলছে উল্লেখ করে ডেভিস আরো বলেছেন, যুক্তরাজ্য এখনো ইইউ’র ‘অধিকার ও দায়িত্ব’ কে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করলেও এতে ‘কোনো সংখ্যা দেখা হচ্ছেনা’। বিবিসি।
ইত্তেফাক/সেতু
