নিষিদ্ধ ও সংরক্ষিত ঘোষিত এলাকায় গোপনে উবার সফটওয়্যার ব্যবহার করায় যুক্তরাষ্ট্র সরকার উবার কোম্পানির বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার এ কথা জানায়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে উবার কোম্পানির জন্য এটি সর্বশেষ দুর্ভাগ্য হিসেবে দেখা হচ্ছে। সেই সঙ্গে উবারের বিরুদ্ধে প্রায়ই যৌনতা বিষয়ক তথ্য ফাঁসের বিষয় নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যে গুগল প্রযুক্তি চুরির অভিযোগে উবারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
ওয়াশিংটন পোস্ট তদন্ত সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে জানায় উবারের বিরুদ্ধে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। সফটওয়্যার প্রোগ্রামটি গ্রেবল নামে পরিচিত। গত মার্চ মাসে প্রথম নিউইয়র্ক টাইমসে উবারের বিরুদ্ধে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশনা এড়াতে সক্ষম চালকগণ যাত্রীদের শনাক্তকরণের মাধ্যমে তাদেরকে (যাত্রীদের) বহন করতে অস্বীকার করে। -বাসস।
ইত্তেফাক/জামান
