মুকসুদপুরে নসিমনের চাপায় দুই শ্রমিক নিহত

আপডেট : ০৬ মে ২০১৭, ১৭:০৬
গোপালগঞ্জের মুকসুদপুরে নসিমনের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে মুকসুদপুর উপজেলার উজানী মঠবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলা তিতা গ্রামের টুকু মোল্যার ছেলে  জিল্লাল মোল্যা (২৫) ও বড় পারুলিয়া গ্রামের নুর হোসেনের  ছেলে রমজান (৪৫)।  
 
পুলিশ ও প্রতাক্ষদর্শীরা জানায়, কাশিয়ানী উপজেলা থেকে ছেড়ে আসা একটি নসিমন একটি মিক্সার মেশিন নিয়ে মুকসুদপুর উপজেলার বহুগ্রাম-উজানী সড়কের উজানী মঠবাড়ী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। মুকসুদপুর থানা ওসি (তদন্ত) জাফর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।