যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। ডালাসের বালচ স্প্রিংগ পুলিশ ডিপার্টমেন্টের রয় অলিভারের বিরুদ্ধে অভিযোগ, তিনি জর্ডান এডওয়ার্স নামে ১৫ বছর বয়সী আফ্রিকান-আমেরিকান কিশোরকে গুলি করে হত্যা করেছেন।
গত ২৯ এপ্রিল রাতে ডালাসের উপকণ্ঠে এডওয়ার্ডস তার ভাইদের সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন। ওই সময় শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তারা তাদের দিকে রাইফেল দিয়ে গুলি চালান। গাড়িতে থাকা জর্ডানের দুই ভাইয়ের সামনেই সে মারা যায় বলে তাদের আইনজীবী জানিয়েছেন।
বালচ স্প্রিংসের পুলিশ বিভাগ প্রথমে দাবি করেছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলি চালাতে বাধ্য হয় তারা। পরে ওই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা একটি পার্টি থেকে বের হয়ে ওই কিশোরকে গুলি করছেন। নিহত জর্ডান অ্যাডওয়ার্ডস নিজ শিক্ষা প্রতিষ্ঠানে একজন ভালো শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া একজন ফুটবলার হিসেবেও তার জনপ্রিয়তা ছিল।
ডালাস মর্নিং নিউজ জানায়, যে দুই পুলিশ ওই ঘটনাটির জন্য দায়ী, অলিভার এদের একজন। ঘটনার সময় তারা মাতাল ছিল। ডালাস কাউন্টি শেরিফের অফিস এই ঘটনায় ডালাসের বালচ স্প্রিংগ পুলিশ ডিপার্টমেন্টের রয় অলিভারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছিল। ৩৭ বছর বয়সী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে তার চাকরী থেকে বরখাস্ত করা হয়েছে। ডালাস কাউন্টি পুলিশের মুখপাত্র আরবিনার বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, রয় অলিভার আত্মসমর্পণ করেছেন এবং তিন লাখ ডলার দিয়ে জামিনে মুক্তিও পেয়েছেন। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
