নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশনে মেরিট অ্যাওয়ার্ড প্রতিযোগিতা

আপডেট : ০৬ মে ২০১৭, ২০:৩৬
নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান ও ছাত্র-ছাত্রীদের মধ্যে মেরিট অ্যাওয়ার্ড-২০১৭ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার হাইকমিশনের মৈত্রী হলে নয়া দিল্লী স্পাউসেস ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।
 
বেগম তোফা জামান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ  করেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
 
ইত্তেফাক/ইউবি