‘২ হাজার রুপি’র নোটে বিয়ের খাবারের মেন্যু

আপডেট : ০৭ মে ২০১৭, ১৬:০০
 
ভারতে ৫শ ও ১ হাজার রুপির নোট বাতিল। এই নোট বাতিল ইস্যু নিয়ে নরেন্দ্র মোদীকে সমালোচনা, ভারতের বিভিন্ন এলাকায় নানারকম অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।
 
৫শ, ১ হাজার রুপির বিনিময়ে ২ হাজার রুপির নতুন নোট বাজারে এসেও সমস্যার সমাধান হয়নি। সমস্যা হলো খুচরা করা। এরসঙ্গে রয়েছে নানা উৎসব-অনুষ্ঠান। যেখানে ক্যাশ-ট্রানজাকশনই আসল ব্যাপার। মেয়ের বিয়ে, শ্রাদ্ধানুষ্ঠান, আরও কতও কী!
 
সমস্যার অন্ত নেই। কিন্তু, সেই বাজারেও যে ২ হাজার রুপির নোটে বিয়ের মেন্যু হতে পারে, তা না দেখলে বিশ্বাস করার মতো নয়। ২ হাজার রুপির নোটের উপর তালিকা করা রয়েছে ‘শুভ’ সন্ধ্যার সুস্বাদু ও লোভনীয় খাদ্যতালিকা।
 
বিবাহবাসর ছিল ২০১৬ সালের ডিসেম্বরে, কলকাতার কাছাকাছি। নবদম্পতির পরিচয় গোপন রাখার চেষ্টা করা হলেও তা পরে প্রকাশ পেয়েছে। জানা গেছে, পাত্রের নাম সৌমিত্র আর পাত্রী বৈশাখী। ঘটনাটি ভাইরাল হয়ে যায় মিডিয়া। এবেলা।
 
ইত্তেফাক/আনিসুর