যুবলীগ নেতা রাজন হত্যা মামলায় ২০জন আসামি, গ্রেফতার ১

আপডেট : ০৭ মে ২০১৭, ২০:০৯
 
কুমিল্লার দাউদকান্দি সদরে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন রাজনকে হত্যার ঘটনায় ২০জনকে আসামি করে মামলা হয়েছে। রবিবার নিহতের বড় ভাই বিল্লাল হোসেন দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেন।
 
যুবলীগ নেতা রাজন হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি কাজিরকোনা গ্রামের আবদুল মান্নানের পুত্র অপুকে (২৬) গ্রেফতার করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
 
উল্লেখ্য, গতকাল শনিবার দাউদকান্দি উপজেলা সদরের পশ্চিম মাইজপাড়া মসজিদের সামনে শনিবার দুপুর ১২টার দিকে রাজনের উপর হামলা হয়। পরে শনিবার দুপুরে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/জামান