গ্রাহকরা হাতে পেল প্রি অর্ডার করা স্যামসাং এস৮ ও এস৮ প্লাস

আপডেট : ০৯ মে ২০১৭, ২১:২৬
বাংলাদেশের গ্রাহকদের প্রি- অর্ডার করা গ্যালাক্সি এস৮ এবং এস৮+। গ্যালাক্সি এস৮ এবং এস৮+ তুলে দিয়েছে স্যামসাং মোবাইল। প্রি-অর্ডার করার মাধ্যমে গ্রাহকরা স্যামসাং ডেক্স স্টেশন ও স্যামসাং ওয়ারলেস স্পিকার বোটল এ দুটির মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন। 
 
গ্যালাক্সি এস৮ এবং এস৮+ এর সাথে গ্রাহকরা পেয়েছেন একটি উচ্চমানের তারযুক্ত অডিও গিয়ার হারম্যান এ কে জি হেডফোন। হ্যান্ডসেট হস্তান্তর অনুষ্ঠানে স্যামসাং মোবাইল বাংলাদেশ এই হ্যান্ডসেট দুটির প্রি-বুকিং এ তাদের শতভাগ সফলতার সাথে সমাপ্তি ঘোষণা করেছে।
 
স্যামসাং মোবাইল বাংলাদেশর কর্মকর্তারা প্রি-বুক গ্রাহকদের কাছে গ্যালাক্সি এস৮ এবং এস৮+ হস্তান্তর করেন। স্যামসাং মোবাইল বাংলাদেশ-এর হেড অব মোবাইল মূয়ীদুর রহমান বলেন, ‘স্যামসাং গ্যালাক্সি এস৮ এবং এস৮+ উন্মোচনের মাধ্যমে আমরা স্মার্টফোন অভিজ্ঞতার নতুন একটি পথ খুলে দিয়েছি। বাংলাদেশি গ্রাহকদের কাছে গ্যালাক্সি এস৮ এবং এস ৮+ হস্তান্তরের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতার সীমাহীন সম্ভাবনার দ্বার খুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। এ সম্ভাবনা বাংলাদেশি গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
 
গ্যালাক্সি এস৮-এর মূল্য ৭৭,৯০০ টাকা এবং গ্যালাক্সি এস৮ প্লাস-এর মূল্য ৮৩,৯০০ টাকায় এই হ্যান্ডসেটগুলো স্যামসাং-এর সকল অনুমোদিত স্টোরে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের জন্য গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাস আকর্ষণীয় রং-এ বাজারে পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি এস৮ পাওয়া যাচ্ছে মিড নাইট ব্ল্যাক, ম্যাপল গোল্ড রং-এ এবং গ্যালাক্সি এস৮+ পাওয়া যাচ্ছে মিড নাইট ব্ল্যাক, ম্যাপল গোল্ড এবং কোরাল ব্লু রং-এ। এই সেবার মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এস৮ ও এস৮+ এর গ্রাহকরা স্যামসাং এর সেবা- কনসিয়ার্স সার্ভিস উপভোগ করতে পারবেন।
 
গ্যালাক্সি সিরিজের ধারাবাহিকতায় এস৮ ও এস৮+ বিভিন্ন ধরনের ফিচার- যেমন বেজেল-লেস ইনফিনিটি ডিসপ্লে এবং একটি ইনটেলিজেন্ট ইন্টারফেস বিক্সবিসহ গ্যালাক্সি এস৮ সম্পূর্ণ নতুন মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিত করছে। এতে আরও রয়েছে কার্যক্ষমতা এবং সুবিধাসমূহের নতুন মাত্রা। এছাড়াও এতে আরও রয়েছে একটি উন্নত ক্যামেরা, কাটিং-এজ প্রযুক্তি, বাড়তি কার্যক্ষমতা, আইরিস স্ক্যানার এবং ফেসিয়াল রিকগনিশনসহ বাড়তি মোবাইল নিরাপত্তা ব্যবস্থা এবং আরও অনেক কিছু ।
 
ইত্তেফাক/সাব্বির