কাশ্মীরে ভারতীয় সেনা সদস্যকে হত্যা

আপডেট : ১০ মে ২০১৭, ১৯:১১
ভারত নিয়ন্ত্রিত গোলযোগপূর্ণ কাশ্মিরে বুধবার জঙ্গিরা এক ভারতীয় সেনা কর্মকর্তাকে অপহরণের পর হত্যা করেছে। পুলিশ একথা জানিয়েছে।
 
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৫৭ কিলোমিটার দক্ষিণে তরুণ এই কর্মকর্তার লাশ পাওয়া গেছে। খবর সিনহুয়া’র। 
 
শোপাইনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা টেলিফোনে বলেন, ‘গত রাতে জঙ্গিরা তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট উমর ফাইয়াজকে তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে অপহরণ করে নিয়ে যায়। আজ সকালে আমরা তার গুলিবিদ্ধ লাশ পেয়েছি।’
 
ফাইয়াজ পাঁচ মাস আগে ২০১৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। জম্মু জেলার আখনূরের রাজস্থান রাইফেলসে দায়িত্ব পালন করছিলেন। বাসস।
 
ইত্তেফাক/রেজা