রাজধানীর মালিবাগ রেলগেইট এলাকায় সিডি দোকানের এক কর্মচারী ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বত্তরা। ওই কর্মচারীর নাম রায়হান (২৭)।
মঙ্গলবার গভীর রাতে সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়ারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেছে। বর্তমানে তার অবস্থা অশংকাজনক।
জানা গেছে, রায়হান মালিবাগের সুরের ভবন দোকানের কর্মচারী। মঙ্গলবার পোনে ১২ টার দিকে সে দোকান বন্ধ করে রামপুরার বন্ধু আকতারের সাথে বাসায় যান। সেখান থেকে রাতে ফেরার পথে মালিবাগ রেলগেইটে পৌছালে ২/৩ জন ছিনতাইকারী পথরোধ করে গলায় ছুরি মেরে আহত করে তার কাছে থাকা ৩ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক।
ইত্তেফাক/সাব্বির
