চীনে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু, নিখোঁজ ৪

আপডেট : ১১ মে ২০১৭, ১৩:৫৯
চীনের স্বায়ত্তশাসিত গুয়াংঝি ঝুয়াং অঞ্চলের একটি নদীতে বুধবার বিকেলে সাঁতার কাটতে গিয়ে প্রাথমিক স্কুলের ছয় শিশু নিখোঁজ হয়। এদের মধ্যে দুই জনের লাশ পাওয়া গেছে। অপর চারজন এখনো নিখোঁজ রয়েছে।
 
শিশুরা জিলিউ নগরীর কিংসহুইকোউ টাউনশিপ সেন্ট্রাল প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। স্কুল ছুটির পর তারা সাঁতার কাটতে নদীতে নামে। 
 
নিখোঁজদের সন্ধানে রাতভর তল্লাশি চালানো হয় বলে জানানো হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু