ম্যানইউ ছাড়ার ইঙ্গিত দিলেন রুনি

আপডেট : ১১ মে ২০১৭, ১৫:০১
ম্যানেজার হোসে মরিনহোর অধীনে সময়টা খুব একটা ভাল না কাটায় আগামী মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে না থাকার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ওয়েইন রুনি।
 
৩১ বছর বয়সী রুনি এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে মাত্র ২২টি ম্যাচে মূল একাদশে ছিলেন। বেশ কিছুদিন ধরে গুজব ছিল রুনি চাইনিজ সুপার লীগ ও অথবা সাবেক ক্লাব এভারটনে পাড়ি জমাচ্ছেন। 
 
বৃহস্পতিবার সেল্টা ভিগোর বিপক্ষে ইউরোপা লীগের সেমিফাইনালের দ্বিতীয় লেগকে সামনে রেখে সংবাদ সম্মেলনে ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠলে রুনি বলেন, ‘ আমার কি থাকা উচিত? এই ক্লাবে গত ১৩ বছর যাবত আমি আছি। অবশ্যই আমি ফুটবল খেলতে চাই। বর্তমানে ফুটবলে অনেক পরিবর্তন হয়ে গেছে।
 
তিনি আরো বলেন, ফুটবলে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ক্যারিয়ারে অনেক ধরনের পরিবর্তন সাধিত হয়। এই মৌসুমে আমি ততটা ম্যাচ খেলিনি। কিন্তু এভাবেই ক্যারিয়ার চলবে। মাঠ এবং মাঠের বাইরে থেকে দলকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এজন্য বড় ধরনের কোন সিদ্ধান্ত নেইনি, তারপরেও অবশ্যই আমি ফুটবল খেলোয়াড় ও মাঠে ফুটবল খেলতে চাই। যত বেশী খেলার সুযোগ পাব ততই নিজেকে পরিনত করতে পারবো।
 
এবারের মৌসুমে রুনি ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে সেল্টাকে ১-০ গোলে পরাজিত করেছিল রেড ডেভিলসরা। দ্যা গার্ডিয়ান।
 
ইত্তেফাক/রেজা