ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম রাউন্ডের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব দুই উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে।
সাভারের তিন নম্বর মাঠে টস জিতে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ২২৯ অলআউট হয় পারটেক্স। জবাবে ১০ বল হাতে রেখে ৮ উইকেটে ২৩৪ রান তুলে জয়ের স্বাদ পায় মোহামেডান।
৯ খেলা শেষে মোহামেডানের ১২ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে মাত্র ২ পয়েন্ট ঝুলিতে আছে পারটেক্সের।
ইত্তেফাক/জামান
