পাকিস্তান দল ভারত যেতে প্রস্তুত: পিসিবি চেয়ারম্যান

আপডেট : ১২ মে ২০১৭, ১৫:২৭
 
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, নিরাপত্তা হুমকি থাকা সত্ত্বেও বোর্ড একটি সিরিজ খেলতে পাকিস্তান দলকে ভারত পাঠাতে প্রস্তুতি।
 
তিনি বলেন, ‘ভারতে খেলতে আমরা প্রস্তুতি। কিন্তু ভারতীয় বোর্ড (বিসিসিআই) তাদের দলকে আমাদের বিপক্ষে এমনকি তাদের দেশেও খেলতে দিতে রাজি নয়।’
 
বৃহস্পতিবার করাচি প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি আরো বলেন,‘ এমনকি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও(আইসিসি) ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান সিরিজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে।’

ইত্তেফাক/এএম।