ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ১ ওভার ৫ বলে ৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় সৌম্য সরকার। সৌম্যর পর সাঁজঘরে ফিরে যান সাব্বিরও।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯ রান। ব্যাট করছেন তামিম (৩) ও মুশফিক (০)। ডাবলিনে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ১৫ মিনিট পর শুরু হয়।
এদিকে নিষেধাজ্ঞার কারণে আজ খেলতে পারছেন না বাংলাদেশের ওয়ানডে দলের ক্যাপটেন মাশরাফি বিন মুর্তজা। তার পরিবর্তে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং, উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), নিয়াল ও’ব্রেইন, অ্যন্ড্রু বালবিরিনি, স্টুয়ার্ট থম্পসন, গ্রে উইলসন, কেভিন ও’ব্রায়ের, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থি, টিম মুরতাঘ, পিটার চেজ।
ইত্তেফাক/রেজা
