জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের স্থগিত পরীক্ষা ১০ জুন

আপডেট : ১৪ মে ২০১৭, ১৬:৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষের (নিয়মিত) পরীক্ষা ১৬ মে ২০১৭ এর পরিবর্তে আগামী ১০ জুন ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র ১৬/০৫/১৭ তারিখে অনুষ্ঠিতব্য ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষের (নিয়মিত) পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ১০/০৬/২০১৭ তারিখ সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে জানা যাবে।

ইত্তেফাক/ইএইচএম