শাবিতে পরীক্ষামূলক চা বাগান উদ্বোধন

আপডেট : ১৪ মে ২০১৭, ২২:১৩
 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের উদ্যোগে পরীক্ষামূলকভাবে চা বাগান উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় সৈয়দ মুজতবা আলী হলের পার্শ্ববর্তী টিলায় এই বাগানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া।
 
এফইটি বিভাগের প্রধান প্রফেসর ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া বলেন, 'বিশ্ববিদ্যালয়ে চা বাগানে চা রোপণ করায় শিক্ষার্থীদের গবেষণা কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। বৃহৎ পরিসরে গবেষণার ক্ষেত্রে এই চা বাগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এফইটি বিভাগের প্রফেসর ড. ইফতেখার আহমদ, সহযোগী অধ্যাপক মো. বেলাল হোসেন সিকদার, সহকারী অধ্যাপক রওশন আরা, ড. রাজিয়া সুলতানা চৌধুরী, মো. জহুরুল ইসলাম জহির, মো. মনির হোসেন, মুক্তা রায় ও কামরুন্নাহার মোনালিসা প্রমুখ।
 
চা বাগানের তত্বাবধায়ক প্রফেসর ড. ইফতেখার আহমদ জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় একটি প্রজেক্টের অধীনে ২০১৩ ০.০১৬ হেক্টর জায়গার উপর ৩০০টি চা গাছের চারা রোপণের মাধ্যমে বাগানের যাত্রা শুরু হয়। বর্তমানে সেটি বেড়ে ০.০৩৬৮ হেক্টর জায়গার উপর প্রায় এক হাজার চায়ের গাছ রয়েছে। তিনি আরো জানান, এটা হচ্ছে দেশের কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে তৈরি করা প্রথম চা বাগান। এবাগানে প্রায় ১৮-২০ জাতের চায়ের গাছ রয়েছে।
 
ইত্তেফাক/জামান