১৯৯৪ বিশ্বকাপ জয়ী ব্রাজিল ফুটবল দলের তারকা স্ট্রাইকার বেবেতোর পুত্র ম্যাথিউস ওলিভিরো পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনে যোগ দিয়েছেন। ওলিভিরোর সঙ্গে পাঁচ বছরের চুক্তি করা হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইস্তোরিল ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী স্পোর্টিং লিসবনে নাম লেখান অ্যাটাকিং মিডফিল্ডার ওলিভিরো। ব্রাজিলের রিও ডি জেনেরিও ক্লাব ফ্লামিঙ্গো দিয়ে ২০১২ সালে ক্লাব ফুটবলে যাত্রা শুরু করেছিলেন ওলিভিরো। ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন ওলিভিরোর বাবা বেবেতো হিসেবে পরিচিত জোসে রর্বাতো গামা ডি ওলিভিরো ।
বেবেতো বর্তমানে রিও’র রাজ্য বিধায়ক। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ৩টি গোল করেছিলেন তিনি। যা ব্রাজিলের শিরোপা জয়ে প্রধান ভূমিকা রাখে। ঐ আসরে ডালাসের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে বেবেতোর গোল তার নবজাত শিশু ওলিভিরো জন্মের উদ্দেশ্যে করার উদযাপনটি বিশ্বব্যাপির হৃদয় স্পর্শ করে।
পর্তুগিজ সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই মিলিয়ন ইউরোতে স্পোর্টিং লিসবনে যোগদান করেছেন ওলিভিরো। স্পোর্টিং লিসবন এক বিবৃতিতে জানায়, ‘ওলিভিরোকে দলে ভেড়াতে ইস্তোরিলের চুক্তি করে স্পোটিং।’ ইস্তোরিলে দুই মৌসুম খেলা ওলিভিরো ৫৬ ম্যাচে মাত্র ৬ গোল করেছেন। ইএসপিএন এফসি।
ইত্তেফাক/সাব্বির
