টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৭ মে ২০১৭, ১৬:১১
আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে মাঠে ফিরেছেন বাংলাদেশের নিয়মিত ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এদিকে আইপিএল সানরাইজার্স হায়দারাবাদ হয়ে খেলার কারণে নিউজিল্যান্ড পাচ্ছে না তাদের নিয়মিত অধিনয়ক কেন উইলিয়ামসকে।
 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ, মেহেদী হাসান, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
 
নিউজিল্যান্ড দল: লুক রঞ্চি (উইকেট রক্ষক), টম ল্যাথাম (অধিনায়ক), জর্জ ওয়ার্কার, রস টেইলর, নিল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, হামিশ ব্যানেট, মিচেল স্যন্টনার, সেথ রেঞ্চ,ইশ সোধি
 
ইত্তেফাক/রেজা