মাশারফি ইন, তাসকিন আউট

আপডেট : ১৭ মে ২০১৭, ১৫:৫৯
মাশরাফি বিন মুর্তজা কাল বলেছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে খুব বেশি পরিবর্তন আসবে না একাদশে। যেহেতু এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে অধিনায়ক ফিরছেন, দলের একজনকে একাদশের বাইরে যেতেই হতো। নিষেধাজ্ঞা কাটিয়ে মাশরাফি ফিরে আসায় তাসকিন আহমেদ একাদশের বাইরে আজ সে কারণেই।
 
বৃষ্টির পূর্বাভাস থাকলেও টসের সময় ডাবলিনের আকাশে চকচকে রোদ দেখা গেছে। সিরিজের প্রথম ম্যাচের মত এই ম্যাচেও টস হেরেছে বাংলাদেশে। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবের সবুজ উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ব্ল্যাকক্যাপস অধিনায়ক টম ল্যাথাম। ব্যটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ ২.৪ ওভারে ১২ রান।
 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ, মেহেদী হাসান, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
 
নিউজিল্যান্ড দল: লুক রঞ্চি (উইকেট রক্ষক), টম ল্যাথাম (অধিনায়ক), জর্জ ওয়ার্কার, রস টেইলর, নিল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, হামিশ ব্যানেট, মিচেল স্যন্টনার, সেথ রেঞ্চ,ইশ সোধি।
 
ইত্তেফাক/রেজা