স্পিনার মোহাম্মদ নওয়াজকে এক মাসের জন্য নিষিদ্ধ ও ২ হাজার ডলার আর্থিক জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুর্নীতিতে যুক্ত হওয়ার জন্য জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হওয়ার আজ পিসিবি তাকে এ শাস্তি দিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে এএফপি।
পাকিস্তান ক্রিকেটের উজ্জল নক্ষত্র হিসেবে বিবেচিত ২৩ বছর বয়সী এ অলরাউন্ডার গত মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান টি-২০ দলের সদস্য ছিলেন। তবে কোন ম্যাচ না খেলেই তাকে দেশ ফিরতে হয়েছিল।
একই অভিযোগে শাস্তি পাওয়া দ্বিতীয় খেলোয়াড় হলেন নওযাজ। এর আগে একই অভিযোগ স্বীকার করায় ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানকে ছয় মাসের জন্য নিষিদ্ধ ও ১০ হাজার ডলার জরিমানা করেছিল পিসিবি।
IMG0
পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠা অপর চার খেলোয়াড় শারজিল খান, নাসির জামশেদ, খালিদ লতিফ ও শাজাব হাসানের বিষয়টি তিন সদস্যের ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে এবং তারা সাময়িক নিষিদ্ধ রয়েছে।
ইত্তেফাক/ইএইচএম
