সুখী দাম্পত্য জীবনের রহস্য জানিয়ে দিলেন শেবাগ

আপডেট : ১৮ মে ২০১৭, ১৬:৩৪
আরও একবার ইন্টারনেটে ভাইরাল ভারতের ক্রিকেট তারকা বীরেন্দ্র শেবাগের টুইটার পোস্ট। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই ভারতীয় ক্রিকেটার। এ বার তিনি বিবাহিত পুরুষদের জন্য সুখী বিবাহিত জীবনের রহস্যটা নিজের অভিজ্ঞতা থেকেই জানিয়ে দিলেন।
 
অধিকাংশ সময়ই ভারতীয় নারীরা অভিযোগ তোলে , ক্রিকেট ম্যাচ চললে ভারতীয় পুরুষদের ঠেকানো দায়! তখন ক্রিকেটই হয়ে ওঠে ধ্যান-জ্ঞান। আর তখন স্ত্রী থেকে প্রেমিকা কারও কথাই মনে থাকে না।
 
সেই সব পুরুষদের উদ্দেশে টুইটারে একটি ছবি পোস্ট করে অদ্ভুত বার্তা দিয়েছেন শেবাগ।
 
 
যেখানে দেখা যাচ্ছে, কোনও এক মাল্টিপ্লেক্সে ছবি দেখতে গিয়েছেন তিনি। কিন্তু সেখানে গিয়েও সহবাগ মগ্ন মোবাইলে আইপিএল ম্যাচ দেখতেই। আর নীচে ক্যাপশন, খুশি স্ত্রী মানেই সুখের জীবন। এখন আমরা একটি থিয়েটারে বসে। আমি দেখছি খেলা, আর বৌ দেখছে ছবি। আমিও খুশি, বৌও খুশি। সহজেই আনন্দ।’ অর্থাৎ বীরুর বক্তব্য অনুযায়ী একটু স্মার্টনেস-এর মাধ্যমেই সব দিক সামাল দেওয়া যায়।
 
 
২০০৪ সালে আরতি আহলাওয়াতকে বিয়ে করেন শেবাগ। তারা যে চুটিয়ে সংসার করছেন এবং যুগলে বেশ খুশি তার প্রমাণও মিলেছে শেবাগের স্ত্রী’র টুইটার পোস্ট থেকে। বোঝাই যাচ্ছে যে শেবাগ বোলার ও ঘর দুটো সামলাতেই দারুণ পটু। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/রেজা