এবারের আইপিএলে বিরাট কোহলি তার স্বভাবসুলভ খেলতে পারেন নি ঠিকই কিন্তু তাতে তার ফ্যান ভক্ত কিন্তু কমেনি। বরং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্যাপ্টেনের নতুন এক ভক্তের কথা জানা গেল এখন।
আর সেই ভক্ত জন্টি রোডসের পুঁচকে মেয়ে। জন্টি মুম্বই ইন্ডিয়ানসের কোচিং টিমে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কোহলির পোস্টারের সঙ্গে মেয়ের ছবি পোস্ট করেছেন তিনি। সে ছবি দেখে বোঝা যায় যে জন্টির মেয়ে দারুণ পছন্দ করে কোহলিকে।
It would seem that @imVkohli has another fan- not that we blame India Rhodes @pumacricket @mipaltan pic.twitter.com/V7j3em2zSP
— Jonty Rhodes (@JontyRhodes8) May 17, 2017
পাল্টা টুইটে কোহলিও জানান যে নতুন ভক্তকে পেয়ে তিনিও আপ্লুত। রোডসের মেয়ের লাল ব্যাগের মধ্যে কি সেটাও তিনি জানতে চান ভারতীয় অধিনায়ক।
যাচ্ছেতাই খেলে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে আরসিবি। ফলে কোহলি ছুটিতে আছেন। আশা করা যাচ্ছে, ব্রেকের পর আবার কোহলির ব্যাট আগের মতই ঝলসে উঠবে যাবতীয় অন্ধকার চিরে। টুইটার।
ইত্তেফাক/রেজা
