দক্ষিণ আফ্রিকার বয়স ভিত্তিক দলে এনটিনি পুত্র

আপডেট : ১৯ মে ২০১৭, ১৫:২৩
এক সময় দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্ব ক্রিকেটের মাঠ মাতিয়েছেন পেসার মাখায়া এনটিনি। এবার পিতার পদাঙ্ক অনুসরণে প্রোটিয়া বয়সভিত্তিক দলে নাম লেখালেন তারই ছেলে থান্ডো এনটিনি।
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ঐ দলে আছেন থান্ডো এনটিনি। এই প্রথমবারের মত বয়সভিত্তিক দলে ডাক পেলেন ১৬ বছর বয়সী থান্ডো। ৯ জুলাই থেকে শুরু হবে সিরিজটি। বাসস।
 
ইত্তেফাক/রেজা