কলকাতাকে হারিয়ে ফাইনালে পুনের প্রতিপক্ষ মুম্বাই

আপডেট : ২০ মে ২০১৭, ১৫:৩০
দশম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে নাম লিখিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতরাতে মুম্বাই ৬ উইকেটে হারিয়েছে কলকাতাকে। আগামীকাল ফাইনালে লড়বে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্ট। 
 
ব্যাঙ্গালুরুর মাঠে টস হেরে ব্যাটিং-এ নেমে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় কলকাতা। মুম্বাইয়ের স্পিনার করন শর্মার স্পিন ভেল্কির সামনে দাড়াতে পারেনি কলকাতা। ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন করন।
 
IMG0
 
এছাড়া ৭ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার জসপ্রিত বুমরাহ। কলকাতার পক্ষে সুরিয়াকুমার যাদব ৩১ ও ইশাঙ্ক জাগগি ২৮ রান করেন। 
 
জবাবে জয়ের জন্য ১০৮ রানের লক্ষ্য ৩৩ বল বাকী রেখেই র্স্পশ করে ফেলে মুম্বাই। শুরুতে ৩৪ রানে ৩ উইকেট হারালেও, অধিনায়ক রোহিত শর্মার ২৪ বলে ২৬ ও ক্রুনাল পান্ডের ৩০ বলে অপরাজিত ৪৫ রানে জয়ের স্বাদ নিয়ে ফাইনালে উঠে মুম্বাই। বাসস।
 
ইত্তেফাক/রেজা