রাজধানীর শ্যামলীতে শ্যামলী স্কয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। আজ রবিবার সকাল ১১টায় ১২তলার শ্যামলী স্কয়ার সেন্টারে ছয় তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।
ইত্তেফাক/কেকে
