কেরানীগঞ্জে গৃহবধূ খুন: শাশুড়ি ও ননদ আটক

আপডেট : ২২ মে ২০১৭, ১২:৫৩
 
কেরানীগঞ্জ মডেল থানার নামাবাড়ী এলাকার স্বপনের ভাড়াটিয়া নাদিমের ঘর থেকে বীথি আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়।
 
বীথিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। বীথিব শাশুড়ি রোকেয়া বেগম ও ননদ ফারজানাকে আটক করেছে পুলিশ। বীথির স্বামী নাদিম হোসেন পলাতক রয়েছেন। 
 
জানা যায়, ১০ মাস আগে প্রেম করে ঢাকায় বিয়ে করেন বীথি ও নাদিম। পুলিশ বীথির লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
সাব-ইন্সপেক্টর আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে