ইন্দোনেশিয়ায় ১৪১ জন পুরুষ যৌনকর্মী আটক

আপডেট : ২২ মে ২০১৭, ১৩:২৪
ইন্দোনেশিয়ায় একটি ‘গে সেক্স পার্টি’ থেকে ১৪১ জন পুরুষ যৌনকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাজধানী জার্কাতার সাওনা নামক স্থান থেকে তাদের আটক করার খবর জানায় দেশটির পুলিশ। 
 
পুলিশ আরো জানিয়েছে, আটকদের মধ্যে ব্রিটেন ও সিংগাপুরের নাগরিকও রয়েছে। এদের প্রত্যেকে ১ লাখ ৮৫ হাজার রুপির বিনিময়ে ওই পার্টিতে প্রবেশ করেন। 
IMG0
জানা গেছে, শুধু আচেহ প্রদেশ ছাড়া ইন্দোনেশিয়ার আর কোথাও সমকামিতা অবৈধ নয়। তারপরও মুসলিম প্রধান এ দেশটিতে ক্ষুদ্র ‘এলজিবিটি’ জনগোষ্ঠীকে তীব্র ঘৃণার চোখে দেখা হয়। 
 
তবে জাকার্তা পুলিশের মুখপাত্র রাডেন আর্গো ইয়োনো বলেন, ইন্দোনেশিয়ার এন্টি পর্নোগ্রাফি আইনের আওতায় এদের আটক করা হয়েছে। বার্তা সংস্থা বিবিসির সঙ্গে আলাপকালে তিনি আরো জানান, স্ট্রিপ-টিজিং ও হস্তমৈথুনকালে তারা হাতেনাতে ধরা পড়েন। 
IMG1
এর আগেও, এ মাসের শুরুতে সুরাবায় শহর থেকে আরো ১৪ জন সমকামী পুরুষকে আটক করেছিলো ইন্দোনেশিয়ার পুলিশ। তাদের বিরুদ্ধেও এন্টি পর্নোগ্রাফি আইনের অভিযোগ এনে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু