থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সামরিক হাসপাতালে সোমবার একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে ২০ জনের বেশি লোক আহত হয়েছে।
জাতীয় পুলিশের উপ-প্রধান জেনারেল শ্রীভারা রাংসিবরাহমানাকুল সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ‘বোমাটি সম্ভবত একটি প্যাকেজের মধ্যে ছিল। ঘটনাস্থলে ব্যাটারি ও তার পাওয়া গেছে।’
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, বোমাটি হাসপাতালের ফার্মেসিতে বিস্ফোরিত হয়। এতে স্থানটি ধোঁয়ায় ছেয়ে যায় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। এএফপি।
ইত্তেফাক/সাব্বির
