দেশ বাংলা টিভির মোহাম্মদ রহমতুল্লাহকে সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল প্রবাস বাংলা নিউজ ডটকম-এর ইকবাল ইউসুফ টুটুলকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব, অস্ট্রেলিয়ার কমিটি গঠিত হয়েছে। গত ২১শে মে, স্থানীয় রকডেল-এ সংগঠনের কমিটি ঘোষণা দেয়া হয়।
আগামী এক (১) বছর মেয়াদী কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ডঃ শাখাওয়াত নয়ন (কলামিস্টওগদ্যকার), সহ-সাধারন সম্পাদক পদে আসওয়াদুল হক বাবু (চ্যানেল আই) কোষাধক্ষ্য পদে আবুল কালাম আজাদ খোকন (নবধারা নিউজ) সহ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অজয় দাশগুপ্ত, ডাঃ আবুল হাসনাত মিল্টন (এনবিসিরেডিও, নিউ ক্যাসেল, কলামিস্ট ), আব্দুল মতিন (সিডনিবাসী-বাংলা ডট কম), নোমান শামীম (মুক্তমঞ্চ পত্রিকা) ,বদরুল আলম (দেশ বিদেশ পত্রিকা), আসলাম মোল্লা (বাংলা বার্তা পত্রিকা), আতিকুর রহমান শুভ (প্রশান্তিকা পত্রিকা), আমিনুল ইসলাম রুবেল (সময় টিভি), সুলতান আরেফীন (আর টিভি), নাফিউল ইসলাম (রেডিও বাংলা, মেলবোর্ন), মহিবুর রহমান (ফিল্ম), শিমুল সিকদার (ফিল্ম), হাসনা হেনা (বিটিভি, পার্থ), তুলি নুর (কলামিস্ট, ব্রিসবেন, প্রশান্তিকা পত্রিকা), নাদেরা সুলতানা নদী (কলামিস্ট, মেলবোর্ন, প্রশান্তিকা পত্রিকা), নির্জন মোশারফ (কলামিস্ট, সাংবাদিক, পার্থ), মেহেদী হাসান শাহীন(মুক্তমঞ্চ পত্রিকা) ও সাহাদাত মানিক (প্রিয় অস্ট্রেলিয়া ডট কম ডট এউ)।
ইত্তেফাক/রেজা
