শিরোপা জিততে না পারাটা হবে বড় হতাশার : মরগান

আপডেট : ২৭ মে ২০১৭, ১২:৪৯
দেশের মাটিতে টানা দ্বিতীয়বারের মত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই এবার টুর্নামেন্ট জিততে না পারাটা অনেক বড় হতাশার বিষয় হবে বলে মনে করেন  স্বাগতিক ইংল্যান্ডের অধিনায়ক ইয়োইন মরগান।
 
স্কাই স্পোর্টসে দেয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন মরগান। এ সময় তার সঙ্গে ছিলেন টেস্ট ফরম্যাটের নয়া দলপতি জো রুটও।
 
মরগান ও রুটের সাক্ষাৎকারটি নিয়েছেন ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক মাইকেল আথারটন ও নাসের হুসেইন। চার জনের চায়ের কাপের আড্ডায় চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও, ইংল্যান্ড দল নিয়ে অনেক কথা বলেছেন তারা। বাসস।
 
ইত্তেফাক/এমআর