সতর্ক শুরু তামিম- সৌম্যর

আপডেট : ০১ জুন ২০১৭, ১৯:৩০
মর্যাদাকর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করেছে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (৮) ও সৌম্য সরকার (১১)।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে টাইগারদের সংগ্রহ বিশ রান। ইংল্যান্ডের বিখ্যাত ওভাল ক্রিকেট গ্রাউন্ড মাঠে ম্যাচটি শুরু হয়েছে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল,সৌম্য সরকার, ইমরুল কয়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
 
ইংল্যান্ড দল: এলেক্স হেলস, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জশ বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড, জ্যকসন বল।