বিশ্বের মুসলিমদের জন্য পবিত্র মাস মাহে রমজান শুরু হয়েছে। রমজানের মধ্যেই শুরু হয়েছে মর্যাদাকর চ্যাম্পিয়ন্স ট্রফি। নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে এই টুর্নামেন্টে বিশ্বের সেরা আট দেশের দল অংশ নিচ্ছে।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে রোযা রেখে মাঠে নেমেছে ইংলিশ ক্রিকেটার মঈন আলী।
মঈন আলী সবসময় ধর্মীয় অনুশাসনের মধ্যে নিজের জীবন পালন করে থাকেন। তাই রমজান মাসে এবারো তার কোন ব্যতিক্রম নেই।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মঈন আলী রোযা রাখা অবস্থায় কিভাবে খেলে থাকেন সেটি জানিয়েছেন। তিনি পবিত্র রমজান মাসে ইবাদত বন্দেগীর গুরুত্বের উপর জোর দিয়েছেন। নামায শেষেই আলী তার বিশ্রামটুকু নিতে পারেন।

মঈন বলেন, রমজানের রোযা আমাকে আরও বেশি উজ্জীবিত করে।
মঈন আলীর সঙ্গে বাংলাদেশের রয়েছে আত্মীয়তার সম্পর্ক। তার স্ত্রী ফিরোজা হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত। জন্ম-বেড়ে ওঠা দুটিই ইংল্যান্ডে হলেও তাঁর বাপের বাড়ি সিলেটে। এক সময় সিলেট শহরের পীর মহল্লা এলাকার বাসিন্দা ছিলেন ফিরোজার বাবা এম হোসেন ও তাঁর স্ত্রী। এরপর সপরিবারে ইংল্যান্ডে থিতু হন। সেখানেই জন্ম ফিরোজার। মঈনের সঙ্গে পরিচয়, বন্ধুত্ব। এরপর বিয়ে। তাঁদের ফুটফুটে ছোট্ট একটা ছেলেও আছে। নাম আবু বকর। বিবিসি/ ওয়ান ইন্ডিয়া।
ইত্তেফাক/রেজা
