ভাণ্ডারিয়ায় মানিক মিয়ার মৃত্যু বার্ষিকী পালিত

আপডেট : ০১ জুন ২০১৭, ২১:১৪
 
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার জাতীয়পার্টি-জেপি ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে পার্টির উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং ইফতার পার্টি ও তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে মানিক মিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র এর বিষয়ে মানিক মিয়ার অবদানসহ তার জীবনের নানাদিক নিয়ে স্মৃতিচারণ করে প্রধান অতিথির  বক্তব্য রাখেন, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, জেপি নেতা মো. ইউসূফ আলী আকন, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মানসুর আহম্মেদ।
 
এদিকে এ উপলক্ষে বাদ আছর মানিক মিয়ার গ্রামের বাড়ি ভাণ্ডারিয়া পৌর শহরের মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে আলোচনা চনা সভা , মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মো. হেমায়েত উদ্দিন রুস্তুুম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, অধ্যক্ষ মোশাররফ হোসেন মামুন,প্রভাষক আব্দুল হালিম হাওলাদার,  আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মো. নিজামুল হক নান্না, সমবায় লীগের সৈয়দ খলীলুর রহমান মীর, বিএনপি নেতা মো. আলমগীর হোসেন, জেপি নেতা মো. হুমায়উন কবির বাদল সিকদার প্রমুখ। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আবুল কাসেম। এতে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোক দোয়ায় শরীক হন।
 
ইত্তেফাক/জামান