মন্ট্রিয়লে লালন উৎসবে তপন চৌধুরীকে সম্মাননা

আপডেট : ০২ জুন ২০১৭, ১৪:৩০
সম্প্রতি মন্ট্রিয়লে অনুষ্ঠিত হলো লালন উৎসবে। এই উৎসবে জনপ্রিয় গায়ক তপন চৌধুরীকে তাঁর সঙ্গীত জীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
 
স্থানীয় সিটি কাউন্সিলার মেরি ডেরস তাঁর হাতে বিশেষ এই সম্মাননা তুলে দেন।
 
উল্লেখ্য, প্রথম বারের মতো দুই দিনব্যাপী ‘বাংলাদেশ লোকসঙ্গীত উৎসব ২০১৭’এ প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আগত বাউল শফি মণ্ডল। এছাড়াও ক্যালগেরি শহর থেকে লোকসঙ্গীত পরিবেশন করতে যুক্ত হন বাউল মিউজিসিয়ান প্রশান্ত মাইকেল জন এবং স্থানীয় লোক সঙ্গীত শিল্পীবৃন্দ।
 
ইত্তেফাক/মোস্তাফিজ