ক্যারিয়ারের ৩৪তম ফিফটি তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। তার সঙ্গে মাত্র ৮ রানে জীবন ফিরে পাওয়া ডু প্লেসিসও তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৮তম ফিফটি।
শনিবার ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ২৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ১৫১ রান। শনিবার ওভালে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা।
নুয়ান প্রদীপের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। ১৩তম ওভারের প্রথম বলে প্রদীপের বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক নিরোসান ডিকবেলার হাতে ধরা পড়েন ডি কক। আউট হওয়ার আগে ৪২ বল খেলে ২৩ রান করে ডি কক। ব্যক্তিগত ৮ রানে ডু প্লেসিসের সহজ ক্যাচ মিস করেছেন লাসিথ মালিঙ্গা।
এরপর ডু প্লেসিসকে নিয়ে জুটি গড়ে তুলে ধীরে ধীরে দ. আফ্রিকার ইনিংস বড় করছেন আমলা। ২২তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে নিজের ৩৪তম অর্ধশত রানের ইনিংস তুলে নেন আমলা। চারটি চার ও দুটি ছক্কায় ৭১ রান করে অপরাজিত আছেন আমলা। ৫২ রান করে যোগ্য সঙ্গী দিচ্ছেন ৮ রানে জীবন ফিরে পাওয়া ডু প্লেসি।
শনিবার ওভালে মেঘাচ্ছন্ন আকাশে ইনজুরিগ্রস্ত অ্যাঞ্জেলো ম্যাথিউজের জায়গায় ভারপ্রাপ্ত অধিনায়ক উপুল থারাঙ্গা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে মেঘাচ্ছন্ন আকাশ সত্ত্বেও উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেছেন টসে জিতলে তিনিও ব্যাটিং নিতেন।
শ্রীলংকা ওয়ানডে একাদশে ১৯ মাস পরে ফিরেছেন লাসিথ মালিঙ্গা। এছাড়া বোলিং আক্রমণে আছেন নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমাল ও সিকুগু প্রসন্ন। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার লক্ষণ সান্দাকান ও নুয়ান কুলাসেকেরা। ব্যাটিংয়ের লোয়ার মিডল অর্ডারে আছেন কুশল পেরেরা, চামারা কাপুদেগেরা ও আসেলা গুনারত্নে, বাদ পড়েছেন থিসারা পেরেরা।
দক্ষিণ আফ্রিকার আন্দিল ফেহলুকোয়াইয়ের জায়গায় ফিরেছেন মরনে মরকেল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ মিস করা ইমরান তাহিরও ফিরেছেন দলে। ক্রিকইনফো।
ইত্তেফাক/সাব্বির
